শিক্ষা ব্যক্তির শ্রেষ্ঠ সম্পদ জাতীর মেরুদন্ড। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই সম্পদ অর্জনের সর্বোত্তম বাহন। এলাকার গরীব দুঃখী মেহনতি জনগোষ্টির শিক্ষণ-দীক্ষণ ও জ্ঞান-বিজ্ঞানে মেধা মননের বিকাশ সাধনের লক্ষ্য নিয়ে ১৯৬৮ সালে অত্র এলাকার বিশিষ্ঠ সমাজ সেবক ও বিদ্যানুরাগী ব্যক্তি মরহুম আলহাজ্ব মমতাজ আলী সরকার এবং এলাকার বহু গুনগ্রাহী ও শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ “মমতাজ আলী উচ্চ বিদ্যালয়” টি প্রতিষ্ঠা করেন। সমাজের অন্ধকার দুর করে আলোকিত সমাজ গড়ার লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের জন্ম যা অদ্যাবধি সুনামের সাথে দাঁড়িয়ে আছে। এ বিদ্যালয়ে অনেক কৃতি শিক্ষার্থী দেশের বিভিন্ন পর্যায়ে অবদান রেখে যাচ্ছেন। অন্তরে সবাই স্বপ্ন লালন করে কিন্তু তাকে বাস্তবে রূপায়ণ করতে পারে অল্প কয়েকজন। যে সব ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করে অত্র এলাকাকে আলোকিত করেছেন তাদের মধ্যে যারা পরলোকগমন করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। যাদের অমূল্য সম্পদের বিনিময়ে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার সাবেক ও বর্তমান সহকর্মীসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক ও বর্তমান সদস্য মন্ডলীদের যারা অক্লান্ত শ্রম ও মেধা দিয়ে প্রতিষ্ঠানটিকে সুনামের আসনে অধিষ্ঠিত করেছেন তারা প্রত্যেকে প্রশংসার যোগ্য। বিদ্যালয়টির প্রতিবছর পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় দিবস ও সহপাঠক্রমিক কার্যাবলী ও স্কাউটিং কার্যক্রমে নিয়মিত কৃতিত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। আমি এই বিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা ও উন্নতি কামনা করছি।
মোঃ রফিকুল ইসলাম
(এম,এ,এম,এড)
প্রধান শিক্ষক
মমতাজ আলী উচ্চ বিদ্যালয়
ধনবাড়ী, টাঙ্গাইল।
